
সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার মডেল কলেজের এইচএসসি ২০২৬-২০২৭ সেশনের শিক্ষার্থীদের ৩১তম ব্যাচের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শাহীবাগে কলেজ মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ফরিদপুর-১ আসনের এমপি অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা।
প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল কাজ হলো শিক্ষার্থীদের মনুষ্যত্ব বিকশিত করা এবং পশুত্ব দূর করা। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মানবিক বিভাগের প্রধান আল-সাদ আসাদুজ্জামান জীম। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী সিয়াম ও নবীন শিক্ষার্থী নুসরাত জাহান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








