
বাকৃবি প্রতিনিধি
বছরজুড়ে পেঁয়াজ উৎপাদন, মানসম্মত বীজ উৎপাদন এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে কৃষকদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও পেঁয়াজের বীজ-চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব খামারসংলগ্ন পেঁয়াজতে এলাকায় এ প্রশিক্ষণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘পেঁয়াজের মানসম্মত বাল্ব, বীজ উৎপাদন এবং সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষ্যে জার্মপ্লাজম স্ক্রিনিং’ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে ৩০ জন কৃষকের মধ্যে মোট তিন হাজার পেঁয়াজের চারা এবং জনপ্রতি এক হাজার করে মোট ৩০ হাজার পেঁয়াজের বীজ (প্রতি কৃষককে ৩০ গ্রাম) বিতরণ করা হয়। উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. আলী রেজা ফারুক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমদ, কৃষি গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র মৃত্তিকা বিশেষজ্ঞ ড. মো: মনোয়ার করিম খান ও বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক শরীফ আর রাফি। অনুষ্ঠানে বক্তব্য দেন গবেষণা প্রকল্পের প্রধান গবেষক ও উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: হারুন আর রশীদ বলেন, ‘দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ৩০ লাখ মেট্রিকটন। তবে উৎপাদিত পেঁয়াজের ২৫ থেকে ৩০ শতাংশ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। ইতোমধ্যে পলিটানেলের মাধ্যমে গ্রীষ্মকালীন চাষের উপযোগী কয়েকটি জাত নির্বাচন করা হয়েছে, যেগুলো ভালো ফলন দিয়েছে।’ তিনি আরো বলেন, গবেষণার মাধ্যমে উদ্ভাবিত নতুন জাতের ফলে এখন গ্রীষ্মকালীন ও শীতকালীন- উভয় মৌসুমে পেঁয়াজ চাষের সম্প্রসারণ দেশের উৎপাদন বাড়াতে সহায়ক হচ্ছে।’
কৃষি গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র মৃত্তিকা বিশেষজ্ঞ ড. মো: মনোয়ার করিম খান বলেন, ‘পাঁচ বছর আগেও দেশে পেঁয়াজের উৎপাদন ছিল প্রায় ২৫ লাখ মেট্রিকটন। এ বছরও প্রায় ৮৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়েছে। উৎপাদন বৃদ্ধির ফলে আগের তুলনায় আমদানিনির্ভরতা ও বৈদেশিক মুদ্রার ব্যয় অনেকটাই কমেছে।’ তিনি আরো বলেন, পেঁয়াজ একটি ‘পলিটিক্যাল ক্রপ’। দেখা যায়, রমজানে যে পরিমাণ পেঁয়াজের প্রয়োজন হয়, তা সাধারণ সময়ের প্রায় তিন মাসের চাহিদার সমান। এ সময় সরবরাহে ঘাটতি দেখা দিলে দাম বেড়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। তাই পেঁয়াজের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মানসম্মত পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন জরুরি।’ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আলী রেজা ফারুক বলেন, ‘পেঁয়াজ দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। মানসম্মত পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং সংরণকাল দীর্ঘায়িত করার ল্েয গৃহীত এ উদ্যোগ দেশের কৃষি খাতের উন্নয়ন ও পেঁয়াজ উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








