পাসপোর্টের পাতায় হিসাব নিকাশ!
পাসপোর্টের পাতায় হিসাব নিকাশ!।

নয়া দিগন্ত ডেস্ক 
একটি ভারতীয় পাসপোর্টকে ফোন নম্বর, ছোটখাটো হিসাবনিকাশ আর দৈনন্দিন টুকিটাকি কাজের স্মারক লিখে রাখার খাতায় পরিণত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিগরিকেরা একে দেশী উদ্ভাবনী শক্তির চূড়ান্ত নিদর্শন বলেও অভিহিত করছেন। 
সাধারণত মানুষ পাসপোর্টকে অত্যন্ত মূল্যবান একটি নথি হিসেবে গণ্য করে। সাবধানে এবং যতেœ রাখে সেই নথি। সামান্য ভাঁজ বা দাগও যেন তাতে না পড়ে, সে চেষ্টা করে। কিন্তু, এক পাসপোর্টধারী সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন। তিনি পাসপোর্টের ভিসা দেয়ার জন্য নির্ধারিত খালি পৃষ্ঠাগুলোকে নিজের ব্যক্তিগত নোটবুক হিসেবে ব্যবহার করেছেন!
এক্সে ডিকেসারদানা নামের এক ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওয়ে দেখা গিয়েছে, একটি ভারতীয় পাসপোর্ট সীমান্ত পারাপারের নথির বদলে কার্যত পুরনো দিনের টেলিফোন ডিরেক্টরিতে পরিণত হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, কেরলমের পাসপোর্ট অফিসে নবায়নের জন্য আসা একটি পাসপোর্ট দেখে সেখানকার কর্মকর্তারা বিস্মিত!
ভিডিওয়ে দেখা গিয়েছে, পাসপোর্টের সাদা পৃষ্ঠাগুলোতে নাম এবং ফোন নম্বর লিখে রাখা হয়েছে। শুধু ফোন নম্বরই নয়, পাসপোর্টের খালি জায়গাগুলোতে মালিক সাধারণ গাণিতিক হিসাবও করেছেন। বিভিন্ন সংখ্যা যোগ করেছেন, খরচের হিসাব রেখেছেন, এমনকি এমন সব টুকিটাকি নোট লিখে রেখেছেন।