পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) তৃতীয় সমাবর্তন আয়োজন উপলক্ষে গতকাল সোমবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো: সেলিম হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা। সভায় সমাবর্তন আয়োজনের সম্ভাব্য সময়সূচি, নিবন্ধন প্রক্রিয়া এবং সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সমাবর্তন আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।