
দৃষ্টিহীনতার অন্ধকার দূর করে মানুষের জীবনে আবারো আলোর প্রত্যাবর্তন ঘটানোর প্রত্যয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ছওয়াব (ঝঅডঅই)। সংস্থাটির উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে ৫০ জন এবং দিনাজপুরের চিরিরবন্দরে ৩০০ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে। এ মানবিক কার্যক্রমে দাতা সংস্থার দুই প্রতিনিধি ড. ওমর আইপার ও আইদিন আকপিনার সরাসরি উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছওয়াবের চেয়ারম্যান এস এম রাসেদুজ্জামান। এ সময় আইরিচ আই হাসপাতালের সিইও নজরুল ইসলাম সুমন, ছওয়াবের প্রোগ্রাম ম্যানেজার হাসিবুর রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা উপস্থিত ছিলেন। ছওয়াবের প্রত্যাশা- একটি মানবিক সমাজ গড়ে উঠুক, যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসাবঞ্চিত হবে না, দৃষ্টিশক্তি হারিয়ে কেউ অসহায়ত্বের অন্ধকারে ডুবে থাকবে না। মানুষের চোখে আলো ফিরিয়ে দেয়ার এই প্রচেষ্টা ছড়িয়ে পড়–ক সমাজের প্রতিটি স্তরে। উপকারভোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় দাতা সংস্থা ও ছওয়াবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে ছওয়াবের চেয়ারম্যান ও দাতা সংস্থার প্রতিনিধিরা মানবতার সেবায় এবং বাংলাদেশের মানুষের কল্যাণে ছওয়াবের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








