চবি ভিসির সাথে ইউএস দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সাথে সোমবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের (ইউএস এম্বাসি) একটি প্রতিনিধিদল। এ সময় উপস্থিত ছিলেন- চবি প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্তরাষ্ট্র দূতাবাসের পারস্পরিক সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, যুবসম্পৃক্ততা এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান আগত অতিথিদের স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা সম্পর্কে আলোকপাত করেন। 
এ সময় আরো উপস্থিত ছিলেন- চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী ও সহকারী পরিচালক ড. মো: সাইফুল আলম।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড বরুনার, ইয়ুথ এনগেজমেন্ট স্পেশালিস্ট জোনাথন গোমেজ, পাবলিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর ফারোহা সোহরাওয়ার্দী এবং এলামনাই এনগেজমেন্ট কো-অর্ডিনেটর শামস বিন নাফিজ। আরো উপস্থিত ছিলেন- প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক কার্যালয়ের পরিচালক ও সহযোগী অধ্যাপক সাদাত জামান খান এবং আমেরিকান কর্নার চট্টগ্রামের কো-অর্ডিনেটর আর রাফি হোসেন। বিজ্ঞপ্তি।