হাবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৬৪তম সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি 
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সর্বোচ্চ কর্তৃপক্ষ রিজেন্ট বোর্ডের ৬৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্সকক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: এনামউল্যা।
এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: মাসুদুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মো: মহিউদ্দিন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: আবদুল্লাহ খান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামীম আরা চৌধুরী, হাবিপ্রবির ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান বাহাদুর ও অধ্যাপক ড. মো: আবু হাসান, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ, দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: সেখ সাদেক আলী এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।