৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রামে কুরআন অলিম্পিয়াড

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘দ্বিতীয় কুরআন অলিম্পিয়াড ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী। পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় নগরীর ১০০টির বেশি স্কুল ও মাদরাসার প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী প্রাথমিক ও বাছাইপর্ব শেষে ৬২ প্রতিযোগী গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত হয়। 
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘কুরআনের আলোয় তরুণ প্রজন্মকে আলোকিত করা’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো: মাহফুজুর রহমান। অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি বলেন, কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনবিধান। তরুণদের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা ও চেতনা ছড়িয়ে দিতে পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম, নিউ রূপসী জুয়েলার্সের স্বত্বাধিকারী আহমাদুল হক, সাজিনাজ হাসপাতালের মানবসম্পদ ও ব্যবসায় উন্নয়ন বিভাগের পরিচালক হাসান মাহমুদ এবং গার্মেন্ট পার্ক বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান। এ সময় প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আনোয়ার সিদ্দিক চৌধুরী, সেক্রেটারি মহিবুল্লাহ চৌধুরী ও ভাইস প্রিন্সিপাল উম্মে সালমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আজম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক ছিল সাজিনাজ হাসপাতাল লিমিটেড। সহ-পৃষ্ঠপোষক ছিল এনআরজি (ঘজএ)। মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল ২৪, নয়া দিগন্ত, দৈনিক পূর্বদেশ, দৈনিক পূর্বকোণ ও ইন্ডিপেন্ডেন্ট টিভি। বিজ্ঞপ্তি।