
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় পর্ষদের পরিচালক আলহাজ খলিলুর রহমান, আলহাজ সেলিম রহমান, হাফেজ আলহাজ মো: এনায়েত উল্লা, আলহাজ আহামেদুল হক, আলহাজ মোহাম্মদ আবদুস সালাম, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ মো: রফিকুল ইসলাম, খাজা শাহরিয়ার, এস এম জহির উদ্দিন হায়দার এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান এবং উল্লেখযোগ্য সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ মোহাম্মদ ইমাদুর রহমান এবং আলহাজ আনোয়ার হোসেন ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন। কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ সভায় এজেন্ডা উপস্থাপন করেন এবং তা ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডাররা কর্তৃক অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








