
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ফার্মেসি বিভাগের প্রাকৃতিক উপাদান, ওষুধ আবিষ্কার ও ভেষজ উদ্ভাবনবিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং রেজিস্ট্রার কর্নেল (অব:) মো: কাসেম। শুভেচ্ছা বক্তব্য রাখেন- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। সমাপনী বক্তব্য রাখেন আইআইইউসির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আকতার সাঈদ। এ সময় আইআইইউসির ফার্মেসি বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। বিশেষ করে ফার্মেসি ও ওষুধশিল্পের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করা প্রয়োজন। জ্ঞান-বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ উৎসের দিকনির্দেশনা পবিত্র কুরআনে রয়েছে। গবেষণার পাশাপাশি আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধও সমুন্নত রাখতে হবে।
সম্মেলনে প্রাকৃতিক উপাদান থেকে ওষুধ আবিষ্কার, ভেষজ চিকিৎসার আধুনিকায়ন এবং ওষুধশিল্পে নতুন উদ্ভাবনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞানকে শিল্পপ্রতিষ্ঠানের সাথে যুক্ত করা, গবেষণা ও উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি এবং অ্যাকাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








