চুয়াডাঙ্গায় শাহজালাল ইসলামী ব্যাংকের সেমিনার ও কর্মশালা
চুয়াডাঙ্গায় শাহজালাল ইসলামী ব্যাংকের সেমিনার ও কর্মশালা।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ৮ নভেম্বর চুয়াডাঙ্গা কলেজ রোডে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আত্মবিশ্বাস’-এর প্রাঙ্গণে এক আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন, ক্ষুদ্র ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ব্যাংক অর্থায়ন পাওয়ার উপায় এবং কৃষকদের জন্য আর্থিক সাক্ষরতা ও কৃষি অর্থায়ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের পরিচালক মো: নাজিম উদ্দিন প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বাংলা কিউআর নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম আমিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে কৃষি অর্থায়নের চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে- শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির কৃষি বিনিয়োগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান মো: আবদুর রহিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের এভিপি মো: মঞ্জুর রহমান। বিজ্ঞপ্তি।

Advertisement