রাজশাহী জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত নতুন আমিরের

 রাজশাহী ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাবেক আমির মরহুম আতাউর রহমানের কবর জিয়ারত করেছেন আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
গতকাল সকালে মহানগর জামায়াত নেতাদের নিয়ে তিনি মরহুমের কবর জিয়ারত ও তার রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
কবর জিয়ারত শেষে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মরহুম আতাউর রহমান রাজশাহী মহানগর জামায়াতের দায়িত্ব পালনকালে সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা, ত্যাগ ও আদর্শ নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি যে আদর্শ ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত রেখে গেছেন, তা ধারণ করে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল ও সুসংহত করতে হবে। দায়িত্বের পরিবর্তন হলেও দ্বীনের পথে কাজ করার অঙ্গীকার ও আদর্শের ধারাবাহিকতা অটুট রাখতে হবে। মরহুমের অবদান নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
কবর জিয়ারতে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল ও শাহাদাত হোসাইন, তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।