
রাজশাহী ব্যুরো
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আব্দুল আউয়াল বলেছেন, সাংবাদিকতায় পেশাদারত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। বর্তমান সময়ে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশে সংবাদ পরিবেশনের ধরন ও গতি বদলে গেছে। তবে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা ও পেশাগত নৈতিকতার সাথে কোনো আপস করা যাবে না।
গতকাল রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশনের (রোমো) নতুন সদস্যদের বরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।
আরইউজে সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সাথে মানুষের অধিকার, সমাজের সমস্যা এবং রাষ্ট্রের জবাবদিহির বিষয় জড়িত। তাই পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সাহসী, নিরপেক্ষ ও দায়িত্বশীল হতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








