খুলনায় মধ্যরাতে সরকারি কলেজের গেটে তালা লাগিয়ে অগ্নিসংযোগ

খুলনা ব্যুরো
খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি সরকারি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে মাধ্যরাতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। গত রোববার মধ্যরাতে বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকে আগুন দেয়া হয়। তবে কিছু সময় পর আগুন দেখে কলেজের নৈশ প্রহরী ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। 
কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, রোববার রাতেই তাকে ফোনে নৈশ প্রহরী পলাশ আগুর লাগানোর ঘটনাটি জানান। সোমবার সকাল ৭টার দিকে কলেজ ফটকে এসে তাতে একটি তালা ঝুলতে দেখা যায়। 
কলেজের জায়গা নিয়ে দ্বন্দে¦র কারণে অথবা ছাত্ররা রেজাল্ট খারাপ করায় বকাঝকার জন্য এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান। 
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজ অধ্যক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।    
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার কামরুজ্জামান বলেন, সকাল ১০টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দেয়া হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে বলা হয়েছে।  

Advertisement