
কক্সবাজার অফিস
সৌদি আরবের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য কক্সবাজারে ছয় দিনব্যাপী বিশেষ আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে মেধা তালিকায় স্থান পাওয়া সেরা ১০ শিক্ষার্থীকে দেয়া হবে পুরস্কার। সর্বোচ্চ পুরস্কারের পরিমাণ এক লাখ টাকা।
কক্সবাজারের জামিয়াতুল ইসলাম মুসলিম রহ:-এর উদ্যোগে সৌদি আরবের বিশিষ্ট অধ্যাপকদের তত্ত্বাবধানে আগামী ২৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের তথ্যানুযায়ী, প্রশিক্ষণ শেষে পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের সৌদি আরবের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য মনোনীত হওয়ার সুযোগ থাকবে। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের থাকা ও খাওয়ার খরচ বিনামূল্যে বহন করবে আয়োজক প্রতিষ্ঠান।
আবেদনকারীর বয়স হতে হবে ১৭ থেকে ২৪ বছরের মধ্যে। সানুভিয়া (সমমান) পরীক্ষায় উত্তীর্ণ অথবা অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আরবি ভাষায় কথা বলা ও বোঝার ন্যূনতম দক্ষতা থাকতে হবে। নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতিপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি সাথে আনতে হবে। প্রশিক্ষণ চলাকালে জামিয়ায় অবস্থান বাধ্যতামূলক।
প্রশিক্ষণস্থল কক্সবাজার সরকারি কলেজের দক্ষিণ পাশে অবস্থিত জামিয়াতুল ইসলাম মুসলিম রহ:। বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৮৩০-২২০৯৭৯, ০১৬৮৭-৩৫৮৫৩৫, ০১৭৩৫-০১৪৩০৯, ০১৮১৪-৯৮৯৮২৩ ও ০১৩০৫-৯৯২০৫৬।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








