৭ নভেম্বর রাজপথে নেমেছিল ইসলামপন্থী তৌহিদি জনতাও : আনোয়ার হোসেন আবুড়ী


১৯৭৫ সালের ৭ নভেম্বর ঘটনাপ্রবাহকে ও কর্নেল আবু তাহেরের নেতৃত্বাধীন সৈনিক বিদ্রোহ হিসেবে সুযোগ নেই। ওই দিন সেনাবাহনীর সাধারণ সৈনিকদের পাশাপাশি ইসলামপন্থী তৌহিদি জনতার ব্যাপক উপস্থিতি এবং তাদের স্লোগানও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী। ঢাকা মহানগর মুসলিম লীগ আয়োজিত  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ মুসলিম লীগের আহ্বায়ক মো: হামিম নাজমি। আনোয়ার হোসেন আবুড়ী বলেন, ৭ নভেম্বরের ইতিহাস বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ দিক অনেক সময় উপেক্ষিত হয়। তা হলো, সেদিন সৈনিকদের পাশাপাশি ইসলামপন্থী তৌহিদি জনতাও দলে রাজপথে নেমে এসেছিলেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয়েছিল নারায়ে তাকবির, আল্লাহু আকবার স্লোগান। ফরে ঘটনাটি শুধু একটি সামরিক বিদ্রোহে সীমাবদ্ধ ছিল না; এর সাথে যুক্ত হয়েছিল বৃহত্তর জনসমর্থন ও ধর্মীয় আবেগ।
তিনি বলেন, এই জনসমর্থনই জিয়াউর রহমানের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে সহায়তা করে। কর্নেল আবু তাহের ও জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার ভূমিকায় ৭ নভেম্বরের বৃহত্তর জনসম্পৃক্ততা ও তৌহিদি জনতার সমর্থনকে উপেক্ষা করে পুরো ব্যাখ্যা করা অসম্পূর্ণ। ৭ নভেম্বরের ঘটনাকে শুধু জাসদ, কর্নেল আবু তাহের সৈনিক বিদ্রোহের মধ্যে সীমাবদ্ধ রাখলে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ আড়ালে থেকে জানা যায়। সেদিনের সৈনিক-জনতার সম্মিলিত উপস্থিতি, ইসলামী স্লোগান এবং জিয়াউর রহমানের প্রতি জনসমর্থন পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পাদক এসআই এসলাম মিলন, কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, সহ-সহভাপতি অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন মোল্লা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যাপক জাকির হোমেন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আমিনউন্দিন, মশিউর রহমান কায়েস, আব্দুল খালেক ও খন্দকার জিয়াউদ্দিন। বিজ্ঞপ্তি।