ফ্যাসিস্টের দোসরদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না : প্রতিমন্ত্রী নুরুল হক নুর
ফ্যাসিস্টের দোসরদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না : প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি পটুয়াখালীর দশমিনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বলেছেন, ফ্যাসিস্ট দোসরদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। রোববার সন্ধ্যায় দশমিনা উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, যারা জনগণের প্রতিরোধের মুখে পালিয়ে গিয়েছেন, তারা আজ হুমকি-ধমকি দিচ্ছেন। ওই খুনি দোসরদের প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ও গণ অধিকার পরিষদকে ঐক্যবন্ধ থাকার আহ্বান জানান। 
উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহম্মেদ মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশারসহ আরো অনেকে।