
প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্সড পার্সোনাল কেয়ার লিমিটেড (এপিসিএল) বাজারে এনেছে মিসরের ‘লর্ড’ ও ‘কুইন’ ব্র্যান্ডের টুইন-ব্লেড ডিসপোজেবল রেজর। রোববার সকালে রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পণ্য দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।
পুরুষ ও নারীদের ব্যক্তিগত পরিচর্যার জন্য তৈরি রেজর দু’টি সাশ্রয়ী মূল্যে আরামদায়ক শেভিংয়ের সুবিধা দেবে। ‘লর্ড’ ও ‘কুইন’ রেজরে রয়েছে দু’টি ব্লেড, ফিক্সড হেড ও নন-স্লিপ হ্যান্ডেল। পুরুষদের জন্য ‘লর্ড’ এবং নারীদের জন্য ‘কুইন’ রেজর বাজারজাত করা হচ্ছে। নতুন এ দু’টি পণ্য বাজারজাতের মাধ্যমে ডিসপোজেবল রেজরের বাজারে প্রবেশ করল এপিসিএল। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির পার্সোনাল কেয়ার পণ্যের পরিসর আরো সম্প্রসারিত হলো।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রাণ গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মো: আলী হাসান, এপিসিএলের হেড অব মার্কেটিং নয়ন রায়সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








