পপুলার লাইফের পাবনা জেলার বীমা দাবির চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির পাবনা জেলার বীমা গ্রাহকের বীমা দাবির তিন কোটি ১৮ লক্ষ ২৩ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা পাবনা কোম্পানির নিজস্ব অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো: কামাল হোসেন মহসিন, নির্বাহী পরিচালক মো: মোকলেছুর রহমান, এসজিএম মো: তানভীন আল-আজাদ নাঈম এবং কোম্পানির অন্যান্য ঊর্র্ধ্বতন কর্মকর্তারা। সভাপতিত্ব করেন জিএম (উ.) মো: শফিকুর রহমান। বিজ্ঞপ্তি।

Advertisement