
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা ৮ নভেম্বর হোটেল শেরাটন, বনানী, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী। সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেলিভিশন শিল্পের উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সভা শেষে নির্বাচনপ্রক্রিয়ার মাধ্যমে অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে অঞ্জন চৌধুরী সভাপতি, কাজী জাহেদুল হাসান সহসভাপতি, আব্দুস সালাম সাধারণ সম্পাদক, জহিরুদ্দিন মাহমুদ মামুন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








