
দেশের অন্যতম শীর্ষস্থানীয় অটোমোবাইল ও কৃষিযন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটরের (জিডব্লিউএম) সাথে পরিবেশক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এসিআই মোটরস বাংলাদেশে জিডব্লিউএমের সব ধরনের যাত্রীবাহী গাড়ি বাজারজাত করবে। সম্প্রতি চীনের বাওডিংয়ে অবস্থিত জিডব্লিউএমের গ্লোবাল হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং গ্রেট ওয়াল মোটরের ভাইস প্রেসিডেন্ট মি. অ্যান্ডি। এ সময় উপস্থিত ছিলেন এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, গ্রেট ওয়াল মোটরের গ্রুপ সিইও মি. মু, কান্ট্রি ম্যানেজার মি. তাভি চি, এসিআই মোটরসের বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








