সিটিজেনস ব্যাংকের ইছাপুরা উপ-শাখার উদ্বোধন

সিটিজেনস ব্যাংক পিএলসি সম্প্রতি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার করতে ব্যাংকটি এসএমই খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে। এ লক্ষ্যে উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী অর্থায়ন সুবিধা, চলতি মূলধন সহায়তা, বাণিজ্য অর্থায়ন এবং ব্যবসায়িক পরামর্শসেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তাফিজুর রহমান ও মো: আবদুল লতিফ, ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তি, সম্মানিত গ্রাহক এবং স্থানীয় পর্যায়ের খ্যাতনামা ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।

Advertisement