
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপির সরকারি বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বায়োফার্মা লিমিটেডের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট আলা উদ্দিন খান আকাশ। ডা. লকিয়ত উল্লাহ বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে তার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে দেশ ও জাতির কল্যাণে তার অব্যাহত অবদান এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। মতবিনিময়কালে বাংলাদেশের ওষুধশিল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় ওষুধের রফতানি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে বায়োফার্মা লিমিটেডের অবস্থান সুদৃঢ় করা, নতুন বাজারে প্রবেশ, বৈশ্বিক ব্যবসায়িক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং বাংলাদেশের মানসম্মত ওষুধকে বিশ্ববাজারে আরো পরিচিত ও গ্রহণযোগ্য করে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ডা. লকিয়ত উল্লাহ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কৌশল এবং দেশের ওষুধ রফতানি খাতে আরো কার্যকর অবদান রাখার লক্ষ্যে গৃহীত দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








