জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আইসিবিতে বিশেষ দোয়া

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় ও সংহতি দিবস উপলক্ষে রোববার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ে  এক  বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ’ উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: হাসান ইমাম, আইসিবির তিনটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা এবং মহাব্যবস্থাপকগণসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

Advertisement