
চট্টগ্রামে হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জটিল করোনারি এনজিওপ্লাস্টির সক্ষমতা আরো সম্প্রসারণের লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ক্যাথল্যাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে, বিশ্বখ্যাত মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠান ইড়ংঃড়হ ঝপরবহঃরভরপ-এর অঠঠওএঙ™+ ঐউ ওঠটঝ (ওহঃৎধাধংপঁষধৎ টষঃৎধংড়ঁহফ) এবং ঋঋজ (ঋৎধপঃরড়হধষ ঋষড়ি জবংবৎাব) প্রযুক্তি। যেটি চট্টগ্রামে প্রথম ও বাংলাদেশে দ্বিতীয়। পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ টি এম রেজাউল করিম অত্যাধুনিক এই প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম; পার্কভিউ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আ ই ন ম জাহাঙ্গীর সেলিম ও সহকারী অধ্যাপক ডা. ইকবাল মাহমুদ; কনসালট্যান্ট ডা. মো: শওকত হোসেন; কমপ্লায়েন্স ডিরেক্টর সালাউদ্দিন এম এ এইচ চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন- ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হুমায়ুন কবির, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো: জাহেদুল ইসলাম, ডা. আরিফুল ইসলাম (ডায়ালাইসিস কনসালট্যান্ট), ডা. রাশেদা কানম মিলি (আরএমও), বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনসহ পার্কভিউ হাসপাতাল লিমিটেডের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








