হাম উপসর্গে আরো ২ জনের মৃত্যু আক্রান্ত ১২২৫

 নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট দুইজনের মৃত্যু হয়েছে। তারা ঢাকা ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন। আর নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ২২৫ জন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্তদের মধ্যে ১৩৮ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১১৪ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৯২ জন। 
চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন, আর উপসর্গে মারা গেছেন এক হাজার ১৭৭ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ৩৮ হাজার ৮৪০ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৪ হাজার ৪৪২ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬২ হাজার ৫৭ জন।

Advertisement