চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলা

 চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের মাঝিরঘাটে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ রফিকের অভিযোগ, হালিশহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াদ আহসানের নেতৃত্বে ১০ থেকে ১১ জন তার ব্যবসাপ্রতিষ্ঠানে ১০ লাখ টাকা চেয়ে না পেয়ে হামলা করেন। এ সময় তার ছেলে ও অফিসের ম্যানেজারকে মারধর করেন এবং অফিসে ভাঙচুর করেন। 
নগরের ৫৭০ স্ট্যান্ড রোড মাঝিরঘাট এলাকায় অবস্থিত এ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা সিসিটিভি ক্যামেরার ফুটেজ গত দুইদিন ধরে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেছে দেখা যায়, ৮/৯ জন যুবক হাতে দেশীয় অস্ত্র নিয়ে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজে প্রবেশ করেন। এরপর অফিসে বসা দু’জনকে প্রথমে হুমকি দিতে থাকেন। পরে তাদের মারধর করেন। তারা অফিসের কাচ ভাঙচুর করেন।