পোল্যান্ডের ক্রাকোতে বন্দুকধারীর হামলায় নিহত ৬

 বিবিসি
পোল্যান্ডের ঐতিহাসিক ক্রাকো শহরের মেইন মার্কেট স্কয়ারে এক বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে চারজন নারী ও দু’জন পুরুষ রয়েছে। স্থানীয় সময় গত শনিবার বিকেলে সামরিক ধাঁচের পোশাক পরা ২৫ বছর বয়সী এক পোলিশ নাগরিক উন্মুক্ত চত্বরে গাড়ি চালিয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় প্রতিহত করতে গিয়ে দু’জন পুলিশ সদস্য আহত হন, যাদের একজনের অবস্থা সঙ্কটাপন্ন। পরবর্তী সময়ে পুলিশের গুলিতে হামলাকারী আহত হলে তাকে হেফাজতে নেয়া হয়। সংবাদ সম্মেলনে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, ঘটনার পর হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা হামলাকারীর পরিবারের নিকটাত্মীয়।

Advertisement