
ওয়াল স্ট্রিট জার্নাল
এশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ সক্রিয় থাকে বলে ধারণা করা হচ্ছে। চীনের নৌবহরের ক্রমবর্ধমান উপস্থিতি যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাবিদদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। জাহাজের সংখ্যার দিক থেকে চীনের নৌবাহিনী ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। একসময় আঞ্চলিক শক্তি হিসেবে পরিচিত চীনা নৌবাহিনী এখন এশিয়ার বাইরেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করছে। ফলে বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের নৌশক্তির অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
চীনের যুদ্ধক্ষমতাসম্পন্ন নৌবহরে বর্তমানে ৪০০টির বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে। জাহাজের সংখ্যায় এটি মার্কিন নৌবহরের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বড়। বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক জাহাজ নির্মাতা দেশ হওয়ায় দ্রুত যুদ্ধজাহাজ তৈরির সক্ষমতাও অর্জন করেছে চীন।
চীনা নৌবাহিনীর তৎপরতা এখন এশিয়ার বিস্তৃত নৌসীমায় ছড়িয়ে পড়েছে। দক্ষিণ চীন সাগর, তাইওয়ানের আশপাশের এলাকা, ফিলিপাইনের পূর্বাঞ্চল এবং জাপানের দক্ষিণ উপকূলসংলগ্ন সমুদ্রপথে নিয়মিত দেখা যাচ্ছে দেশটির যুদ্ধজাহাজ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








