
ডন
আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) সাবেক প্রেসিডেন্ট রাজা মোহাম্মদ জুলকারনাইন খান মারা গেছেন। শনিবার ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ ৯৩ বছরের জীবনে রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই প্রবীণ রাজনীতিক।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বল্প সময়ের অসুস্থতার পর তার মৃত্যু হয়। তার মৃত্যুতে রোববার আজাদ জম্মু ও কাশ্মির সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন রাজ্যের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সরকারি মর্যাদায় নিজ শহর ভিম্বার জেলার কাসগুমায় তাকে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়। রোববার বেলা ১১টায় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মানে তার দাফন সম্পন্ন হয়। ১৯৩৩ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন রাজা জুলকারনাইন খান। তার বাবা খান বাহাদুর রাজা মোহাম্মদ আফজাল খান ছিলেন ব্রিটিশ আমলের একজন আইসিএস কর্মকর্তা। তিনি মহারাজা হরি সিংয়ের প্রশাসনে দায়িত্ব পালন করেছিলেন। শৈশবে শ্রীনগর ও দিল্লিতে পড়াশোনা করেন রাজা জুলকারনাইন। ১৩ বছর বয়সে ভর্তি হন লরেন্স কলেজে। পরে লাহোরের গভর্নমেন্ট কলেজ থেকে ১৯৫৫ সালে স্নাতক সম্পন্ন করেন।
১৯৫৮ সালে করাচিতে ইউনাইটেড বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে নির্মাণ ব্যবসায় যুক্ত হন তিনি। পরবর্তী সময়ে পাকিস্তান, আজাদ কাশ্মির, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে। ১৯৬০-৬১ সালে আজাদ কাশ্মিরের সাবেক প্রেসিডেন্ট ও কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর একান্ত সচিব কে এইচ খুরশিদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








