
আলজাজিরা
ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধের দাবিতে শনিবার জার্মানির রাজধানী বার্লিনে শত শত মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। বেলফোর ঘোষণার ১০৯ বছর পূর্ণ হওয়া উপলক্ষে জার্মানির ফিলিস্তিন সমর্থক সংগঠনগুলো এই মিছিলে নেতৃত্ব দেয়। ১৯১৭ সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ব্রিটেন ফিলিস্তিনে ‘ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসস্থল’ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রকাশ্য অঙ্গীকার ব্যক্ত করে।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও ব্যানার বহন করেন এবং কয়েকজনের হাতে ‘গণহত্যা বন্ধ কর’ লেখা সাইনবোর্ডও দেখা যায়। বিক্ষোভকারীরা শহরের রাস্তায় এগিয়ে যাওয়ার সময় ঢোল-বাদ্য বাজান। তারা যুদ্ধ বন্ধের পাশাপাশি ইসরাইলে জার্মানির অস্ত্র রফতানি স্থগিত করা এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবিও জানান। জার্মানি সরকার ২০২৫ সালে ইসরাইলে অস্ত্র রফতানির ওপর আরোপিত আংশিক নিষেধাজ্ঞা তুলে নেয়। ২০২৬ সালে জার্মানি ইসরাইলের কাছে প্রায় ৮০০ মিলিয়ন ইউরো মূল্যের সামরিক রফতানি লাইসেন্স অনুমোদন করেছে। এই পরিমাণ আগের বছরে অনুমোদিত পরিমাণের চার গুণ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








