
এএফপি
দুই ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র তুরস্ক ও আজারবাইজানের মধ্যে সাম্প্রতিক প্রকাশ্য কূটনৈতিক টানাপড়েন কমানোর লক্ষ্যে গতকাল রোববার বাকু সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। আজারবাইজানের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক দূরত্ব কমানোর চেষ্টা করবেন তিনি।
গত সেপ্টেম্বর মাসে আজারবাইজান স্কুলের পোশাকবিধিতে পরিবর্তন আনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। নতুন বিধিতে ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থার সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত পোশাকের অতিরিক্ত উপকরণ নিষিদ্ধ করা হয়। এর ফলে শ্রেণিকক্ষে মুসলিম নারীদের হিজাব পরার ওপর কার্যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
অন্যদিকে, তুরস্কের এরদোগান সরকার দেশটিতে হিজাব পরার ওপর আগে থেকে থাকা বিভিন্ন বিধিনিষেধ তুলে দিয়েছে। আজারবাইজানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরে বিক্ষোভ হয়। পাশাপাশি এর সমালোচনা করে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)। দলটির নেতাদের মধ্যে প্রেসিডেন্টের উপদেষ্টা ওকতায় সারালও ছিলেন। তিনি আজারবাইজানকে ওই বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানান।
তবে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ক্ষমতাসীন দল ইয়েনি আজারবাইজান এসব মন্তব্যকে দেশটির ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ বলে নিন্দা জানায়। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আজারবাইজান সরকারের সমালোচনা করে পোস্ট দেয়ার অভিযোগে দেশটি তুরস্কের ৩১ জন নাগরিককে অবাঞ্ছিত ঘোষণা করে। তাদের মধ্যে তুরস্কের বিরোধী দলের এক সংসদ সদস্য এবং কয়েকজন রাজনৈতিক দলের নেতাও রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








