সমবায় সমিতিগুলোকে সচল করতে হবে : খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি

Advertisement

বিগত আওয়ামী লীগ সরকার দেশের সমবায় সমিতিগুলো লুটপাট করে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, সমবায় সমিতিগুলোকে সচল ও সক্রিয় করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করা হচ্ছে। তারা পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে ভূমিকা রাখবেন।
গতকাল রোববার জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মনজুর এলাহী, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
খোকন অভিযোগ করেন, মাধবদীর সোনার বাংলা ও রায়পুরার সমবায় সমিতি লুটপাটের কারণে ধ্বংস হয়ে গেছে। আলোচনা সভার আগে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।