কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি

Advertisement

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল রোববার সকালে আইডিইবি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা কার্যালয় থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক বিভাগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‌্যালির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। আইডিইবির জেলা সভাপতি প্রকৌশলী রায়হান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশিষ কুমার বসু রায়, জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রুকুনুজ্জামানসহ অন্যরা।
বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু, মেট্রোরেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্পে তাঁদের দক্ষতা ও শ্রমের স্বাক্ষর রয়েছে।

 

Advertisement