বগুড়ায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


বগুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সমবায় পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় এ কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো: রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান ও সমবায় ব্যাংকের জেলা সভাপতি এইচ এস মাফতুন আহম্মেদ খান রুবেল। সোনাতলা (বগুড়া) সংবাদদাতা।

Advertisement