দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের পুরস্কার বিতরণ
দিনাজপুরে ফুলকুঁড়ির এক শিক্ষার্থীর হাতে পুরস্কার দিচ্ছেন অতিথিরা : নয়া দিগন্ত।

দিনাজপুর প্রতিনিধি

Advertisement

ফুলকুঁড়ি আসরের ৫২তম বর্ষ উদ্যাপন উপলক্ষে দিনাজপুরে শিশু সমাবেশ ও পুরস্কারবিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ফুলকুঁড়ি আসরের সভাপত্বি ডা: চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাতা পরিচালক সাদাকাত আলী খান, সাবেক পরিচালক অধ্যক্ষ শরিফুল ইসলাম সাগর, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন ও কেন্দ্রীয় কিশোর থিয়েটারের পরিচালক আব্দুল্লাহ আল মুনতাসির। ফুলকুঁড়ি আসরের ৫২তম বর্ষ উপলক্ষে দিনাজপুর জেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১ম থেকে ৩য় স্থান অর্জনকারী মোট ১১০জনকে পুরষ্কৃত করা হয়। প্রধান অতিথি কোতোয়ালি থানার ওসি মো: নূরনবী বলেন, ‘প্রত্যেক বাবা-মায়েরা আপনারা আপনাদের সন্তানের খোঁজ-খবর রাখুন। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’