গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গোমস্তাপুরে সংহতি দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ করছেন ইউএনও জিল্লুর রহমান : নয়া দিগন্ত।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। এ সময় বক্তব্য দেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, সদস্যসচিব নুরুল ইসলাম সেন্টু, সাবেক পৌর মেয়র তারেক আহমদ, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, আশরাফুল হক, মনিরুজ্জামান সোহরাব, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর থানার ওসি নাজমুল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Advertisement