
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গত শনিবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে তিতাসের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, মানবপাচারকারীরা সমাজের শত্রু। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও পুলিশের সাথে সমন্বয় করা হচ্ছে।
তিনি বলেন, অবৈধ পথে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে পাচারকারীরা মানুষের জীবন ঝুঁঁকিতে ফেলছে। তিতাসের মতো আর কাউকে যেন প্রাণ দিতে না হয়, সে জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি গ্রামপর্যায়ে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








