
নয়া দিগন্ত ডেস্ক
দেশে চলতি বছর হাম ও উপসর্গে বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। তারা উভয়েই ঢাকা বিভাগে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩১ জন। এর মধ্যে ৯৯৫ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৩৬ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮১৭ জন।
আর চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১০৩ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ১৭ হাজার ৭৬০ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীায় প্রমাণিত) ২৩ হাজার ২৪৮ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৪১ হাজার আটজন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৩ হাজার ৬০৮ জন, আর সুস্থ হয়ে আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৮৫ হাজার ৯২৭ জন। চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৯৭, চট্টগ্রামে ১১২, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮৭, বরিশালে ৮৪, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
সিলেট বিভাগে আরেক শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানান, সিলেট বিভাগে মৃত্যুহীন দিন কাটলেও মিলছে না স্বস্তি। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১২৫ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৫৪ জন। মৃতের সংখ্যা রয়েছে ১৯৭ জনে। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








