গাজীপুরে ওষুধ কারখানায় আগুন

 গাজীপুর জেলা প্রতিনিধি

Advertisement

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। শনিবার বিকেল ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা মো: তালহা বিন জসিম জানান, বিকেল ৪টার দিকে গাজীপুরের সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি কারখানায় আগুন লাগে। ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন দেখতে পেয়ে সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।