ধর্ষণের ভিডিও ধারণ করে টাকা দাবি গ্রেফতার ৩

লালপুর (নাটোর) সংবাদদাতা 
নাটোরের লালপুরে এক নারীকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে চারজনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেছেন। গতকাল সোমবার ভোরে উপজেলার উত্তর লালপুর গ্রামের আশিক জামান (২০), কাজল ইসলাম (১৯) ও জোতদৈবকী গ্রামের শাকিল ইসলাম বাদলকে (২৩) গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার ওই নারী আশিকের সাথে দেখা করতে গোপালপুর রেলগেট এলাকায় গেলে আশিক ও কাজল তাকে ইজিবাইকে করে একটি পার্কে নিয়ে যান। পরে তাকে শাকিলের বাড়িতে নেয়া হয়। এজাহারের অভিযোগ অনুযায়ী, সেখানে আশিক ওই নারীকে ধর্ষণ করেন। এ সময় শাকিল ঘটনার ভিডিও ধারণ করেন এবং ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তিনজন ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

Advertisement