কয়েদির মৃত্যু
কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে কয়েদির মৃত্যু। প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের কয়েদি মোহাম্মদ সুজনের (৪৬) মৃত্যু হয়েছে। 

Advertisement

রোববার (৪ অক্টোবর) বিকেল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালে তার মৃত্যু হয়।

কারারক্ষী আল-আমিন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারে মোহাম্মদ সুজন অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল-আমিন জানান, মোহাম্মদ সুজনের কয়েদি নং ৬৩১৬/এ, মামলা নং-৫২৯৫/২৬ (সিআর)। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার গোড়ই এলাকায়। বাবার নাম সিরাজ মিয়া।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাতে জানান, লাশ ময়নাতদন্তে জন্য মর্গে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।