নয়া দিগন্ত, নয়া দিগন্ত পরিবার, প্রতিনিধি সম্মেলন
নয়া দিগন্তের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর ও নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীসহ অন্যরা : নয়া দিগন্ত। নয়া দিগন্ত

 

Advertisement

নয়া দিগন্তের রাজশাহী, খুলনা ও রংপুর অঞ্চলের ব্যুরো ও অফিস প্রধান এবং জেলা প্রতিনিধিদের সম্মেলন গতকাল শনিবার সকালে নয়া দিগন্তের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে তিন দিনের সম্মেলন সমাপ্ত হয়। এতে সংশ্লিষ্ট অঞ্চলের ব্যুরো ও অফিস প্রধান এবং জেলা প্রতিনিধিরা অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অংশ নেন।
সম্মেলনের প্রধান অতিথি ও নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর সবাইকে শুভেচ্ছা জানিয়ে নিজ নিজ দায়িত্ব পালনে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী। তিনি বলেন, সাংবাদিকতা করতে গিয়ে অনেক প্রতিনিধিকে নানা ধরনের ত্যাগ স্বীকার করতে হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের ব্যক্তিজীবনেও নানা সঙ্কট ও সমস্যার সৃষ্টি হচ্ছে। তারপরও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীলতা ও নিষ্ঠা ধরে রাখতে হবে।
সর্বশেষ সংবাদ সবার আগে পাঠকের কাছে পৌঁছে দিতে নয়া দিগন্ত প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ের সাংবাদিকরা যেভাবে সংবাদ উপস্থাপন করেন, সেভাবেই তা পাঠকের কাছে পৌঁছে যায়। ফলে মাঠপর্যায়ের প্রতিনিধিদের দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, গত ১৭ বছর নানা প্রতিকূলতার মধ্যেও নয়া দিগন্তকে টিকিয়ে রাখার ক্ষেত্রে জেলা ও বিভাগীয় পর্যায়ের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ত্যাগ রয়েছে। তাদের শ্রম ও নিষ্ঠার কারণেই দেশের বিভিন্ন প্রান্তের সংবাদ পাঠকের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন সংবাদ এখন মানুষের কাছে অত্যন্ত সহজলভ্য হয়ে উঠেছে। এর ফলে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে একধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এর প্রভাব গণমাধ্যমের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার পাশাপাশি সাংবাদিকদের ব্যক্তিগত ও পেশাগত জীবনেও পড়ছে।
নয়া দিগন্তের ন্যাশনাল ডেস্কের ইনচার্জ মীম ওয়ালীউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন ডিজিটাল ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান, অনলাইন শিফট ইনচার্জ সাবরিনা সোবহান, ডিজিএম ফাইন্যান্স রফিকুল আলম, জিএম মার্কেটিং আনোয়ারুল ইসলাম জয়, জিএম সার্কুলেশন মির্জা হেলাল, এইচ আর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার মো: আজহারুল ইসলাম। 
সম্মেলনে আরো বক্তব্য রাখেন- খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী, খুলনা ব্যুরো প্রতিনিধি শামসুদ্দিন দোহা, রাজশাহী ব্যুরো প্রধান আব্দুল আউয়াল, বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, রংপুর অফিস প্রধান সরকার মাজহারুল মান্নান, যশোর জেলা প্রতিনিধি এম আইয়ুব, বাগেরহাট প্রতিনিধি রবিউল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি জিল্লুর রহমান, নড়াইল প্রতিনিধি ফরহাদ খান, ঝিনাইদহ প্রতিনিধি আলাউদ্দিন আজাদ, মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লাহ, কুষ্টিয়া প্রতিনিধি আ ফ ম নুরুল কাদের, চুয়াডাঙ্গা প্রতিনিধি এফ এম আলমগীর, মেহেরপুর প্রতিনিধি ওয়াজেদুল হক, লালমনিরহাট প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলু, নীলফামারী প্রতিনিধি আব্দুল গফুর, কুড়িগ্রাম প্রতিনিধি রেজাউল করিম রেজা, গাইবান্ধা প্রতিনিধি সৈয়দ রোকনুজ্জামান, দিনাজপুর প্রতিনিধি সাদাকাত আলী খান, ঠাকুরগাঁও প্রতিনিধি রফিক ই সরকার, পঞ্চগড় প্রতিনিধি আসিফুজ্জামান আসিফ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান কুটু, নাটোর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি আবদুর রশিদ তারেক, পাবনা প্রতিনিধি এস এম আলাউদ্দিন, সিরাজগঞ্জ প্রতিনিধি নুরুল ইসলাম রাইসী এবং জয়পুরহাট জেলা প্রতিনিধি ওমর আলী বাবু।