রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার কিশোরী ধষর্ণের অভিযোগে গত শুক্রবার রাতে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার রেদোয়ানের ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) ও জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)।
পুলিশ জানায়, মৈকুলী গ্রামের কিশোরী তার বন্ধুর সাথে গত শুক্রবার বিকেলে পূর্বাচল উপশহরে মোটরসাইকেলে করে বেড়াতে যায়। পরে পূর্বাচল থেকে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় পৌঁছলে কিশোরীর পূর্ব পরিচিত নাদিম হোসেন, সিহাব হাসান ও ইমন মিয়া তাদের মোটরসাইকেলের গতিরোধ করে জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত  ভবনে নিয়ে যায়। এ সময় কিশোরীর বন্ধুকে ভবনের একটি কক্ষে আটকে রেখে ওই যুবকরা কিশোরীকে ধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষকরা কিশোরীর বন্ধুর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সেই টাকা এনে দেয়ার জন্য কৌশলে সেখান থেকে বের হয়ে সে সরকারি পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে। এ সময় পুলিশ  ওই যুবকদের গ্রেফতার করে।

Advertisement