বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক ওমর ফারুক
বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন আবু তালেব এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক। নয়া দিগন্ত

বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) মো: আবু তালেব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পরিচালক (আন্তর্জাতিক ডাক সার্ভিস) মোহাম্মদ ওমর ফারুক।

Advertisement

গত বৃহস্পতিবার ডাক অধিদফতরের দ্বিতীয় তলার সভাকক্ষে আয়োজিত বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সহ-সভাপতি হলেন পারভীন বানু, অতিরিক্ত মহাপরিচালক (সরবরাহ ও পরিদর্শন); মৌসুমী রহমান, পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা; কবির আহমেদ, পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল, খুলনা; খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা); এবং শেখ সাইফুল ইসলাম, পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম।

যুগ্ম সম্পাদক-১ হলেন শরীফ লতীফ, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা এবং যুগ্ম সম্পাদক-২ সঞ্জিত চন্দ্র পণ্ডিত, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, সংযুক্ত ডাক অধিদফতর।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক মো: মিরাজুল হক, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, খুলনা বিভাগ; কোষাধ্যক্ষ মো: আব্দুল হামিদ, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, ঢাকা নগরী উত্তর বিভাগ; দফতর সম্পাদক আতিয়া সুলতানা, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, ঢাকা বিভাগ; প্রচার সম্পাদক মো: রাকিব বিশ্বাস, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, রাজশাহী বিভাগ; এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: হাসানুজ্জামান, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, আরএমএস-ই বিভাগ, খুলনা।