
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির প্রধান নীতিগত সুদের হার বাড়িয়ে ৪ দশমিক ৬ শতাংশ করেছে। এটি গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক (আরবিএ) জানিয়েছে, তারা নগদ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪ দশমিক ৬ শতাংশে করেছে।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া এবং বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্যের কারণে মূল্যস্ফীতির চাপ বাড়ছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র : বাসস









