
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ২০২০-২১ থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত সাত বছরে গবেষণা কার্যক্রমে মোট ৯৮৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করেছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের (চট্টগ্রাম-২) লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা কার্যক্রমে ৭৮ কোটি ৮৮ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে ১১৮ কোটি ৭৯ লাখ টাকা, ২০২২-২৩ অর্থবছরে ১৪১ কোটি ১০ লাখ টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ১৬৫ কোটি ৩০ লাখ টাকা, ২০২৪-২৫ অর্থবছরে ২১১ কোটি ৬৫ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ২১৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করেছে।
তিনি জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমে ২২৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৫৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে।
শিক্ষামন্ত্রী সংসদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে এবং সরাসরি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রমের জন্য দেয়া বার্ষিক বরাদ্দের তথ্যও তুলে ধরেন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








