
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা।
নুসরাতের উদ্দেশে তিনি বলেছেন, ‘নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সাথে আছি।’
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তাসনিম জারা।
পোস্টে তিনি লেখেন, ‘মানুষের বাড়িঘর, গাড়িঘোড়ায় আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না। যারা জীবনের মায়া না করে রাস্তায় নেমেছিল, আগুন দেখিয়ে তাদের সরিয়ে নিজেদের জায়গা করে নিতে পারবেন না।’
তিনি আরো লেখেন, ‘নুসরাত তাবাসসুমের বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই আগুন-সন্ত্রাস শুরুতেই থামাতে না পারলে তা ছড়িয়ে পড়বে।’
পোস্টের শেষাংশে তাসনিম জারা লেখেন, ‘সরকারে যারা আছেন, মানুষের জানমালের নিরাপত্তা আপনাদের দায়িত্ব। এটা ভুলে যাবেন না। নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সাথে আছি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








