সৌদি আরবগামী ফ্লাইট, ঢাকা থেকে রিয়াদ ফ্লাইট, ঢাকা থেকে দাম্মাম ফ্লাইট, ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেবিচক, সৌদি আরব বিমান চলাচল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংগৃহীত

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী।

Advertisement

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।

বেবিচক সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ১৮৯টি ফ্লাইটের মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৫টি রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি, সালাম এয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার আটটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

এসব যাত্রীর বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট দেশ থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব এয়ারলাইন্স ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি।

সম্প্রতি হাউছিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চলাচল বন্ধ রাখে। পরে এ সময়সীমা আরো বাড়ানো হয়।