
দেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানান তিনি।
মন্ত্রী জানান, গত পাঁচ বছরে পার্বত্য এলাকায় ‘বাঙালি জনগোষ্ঠীর ওপর হামলার সংখ্যা ১৯৪, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলার সংখ্যা ৮১, অপহরণের সংখ্যা ২৯৭, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ৪৭১, অবৈধ অস্ত্রের ব্যবহার ৩৭৭।’
এছাড়া সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ৯৭ বার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। পৃথক ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর আটজন সদস্য নিহত হয়েছেন বলেও জানান তিনি।
পার্বত্য তিন জেলায় সক্রিয় অবৈধ সশস্ত্র গোষ্ঠী ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের অপতৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান, ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








